PM Vishwakarma Yojana : ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দেশের দরিদ্র জনগণের স্বার্থে গত ২০২৩ সালে বিশ্বকর্মা পুজোর দিন ‘বিশ্বকর্মা যোজনা’ প্রকল্পের সূচনা হয়।
তবে এই প্রকল্পে পশ্চিমবঙ্গের নাম এত দিন সংযুক্ত না থাকলেও গত ১১ মে রাজ্যের ক্যাবিনেট এর প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান পিএম বিশ্বকর্মা যোজনা এবার দেশের অন্যান্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে। যার আওতায় রাজ্যের দরিদ্র কারিগর বা হস্তশিল্পীরা সরকারের তরফ থেকে নানা ধরনের আর্থিক সহায়তা পাবেন।

পিএম বিশ্বকর্মা যোজনা ২০২৬ কী (What is PM Vishwakarma Yojana 2026)
পিএম বিশ্বকর্মা যোজনা ২০২৬ হল কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা Ministry of Micro, Small and Medium Enterprises (MSME মন্ত্রক) পরিচালনা করে। এই প্রকল্পটি মূলত দেশের কারিগর ও হস্তশিল্পের কাজের সঙ্গে যুক্ত মানুষদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে। গ্রাম বা শহরের যেসব মানুষ হাতে বা সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন কাজ করেন, তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
এই যোজনার মাধ্যমে সরকার কম সুদে কোনও বন্ধক ছাড়াই ঋণ, ফ্রি প্রশিক্ষণ, কাজের জন্য আধুনিক সরঞ্জাম কেনার টাকা, ডিজিটাল লেনদেনে উৎসাহ ভাতা এবং সরকারি সার্টিফিকেট প্রদান করে। এর মূল উদ্দেশ্য হল কারিগরদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং তাঁদের তৈরি পণ্যকে আরও বড় বাজারে পৌঁছে দিতে সাহায্য করা।
পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধা (PM Vishwakarma Yojana Benefits)
এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা একাধিক সরকারি সুবিধা পাবেন।
- সরকারি সার্টিফিকেট ও আইডি কার্ড : আবেদন করার পর সরকার থেকে একটি সার্টিফিকেট ও আইডি কার্ড দেওয়া হয়।
- বিনামূল্যে প্রশিক্ষণ : কারিগরদের কাজ আরও ভালোভাবে শেখানোর জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
- প্রতিদিন ৫০০ টাকা ভাতা : প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হয়।
- ১৫,০০০ টাকার টুলকিট সহায়তা : কাজের জন্য নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার জন্য ১৫,০০০ টাকা দেওয়া হয়।
- কোনও বন্ধক ছাড়া ঋণ : প্রথম ধাপে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, কোনও বন্ধক ছাড়াই।
- কম সুদে আরও ঋণ : প্রথম ঋণ ঠিকমতো শোধ করলে পরে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ কম সুদে পাওয়া যায়।
- ডিজিটাল পেমেন্টে টাকা : ডিজিটাল লেনদেন করলে প্রতি ট্রানজ্যাকশনে ১ টাকা করে পাওয়া যায়।
- ব্যবসা বাড়ানোর সাহায্য : নিজের তৈরি জিনিস আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সরকার সাহায্য করে।
পিএম বিশ্বকর্মা যোজনার যোগ্যতা (PM Vishwakarma Yojana Eligibility Criteria)
এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে।
- আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
- পশ্চিমবঙ্গে আবেদন করতে হলে আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রার্থীকে ঐতিহ্যবাহী কারিগরি বা হস্তশিল্পের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
- পরিবারের কেউ সরকারি চাকরি করলে এই স্কিমে আবেদন করা যাবে না।
- একটি পরিবারের শুধুমাত্র একজন সদস্য এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
- গত ৫ বছরে PMEGP, Mudra বা অন্য আত্মকর্মসংস্থান প্রকল্পে ঋণ নিলে এই স্কিমে আবেদন করা যাবে না।
- আবেদনকারীকে নিজের কারিগরি কাজ করে জীবিকা নির্বাহ করতে হবে।
পিএম বিশ্বকর্মা যোজনা কারা পাবে (Who Can Apply for PM Vishwakarma Yojana)
পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধা মূলত ঐতিহ্যবাহী কারিগরি ও হস্তশিল্পের কাজের সঙ্গে যুক্ত মানুষরা পেতে পারেন। নিচের পেশার ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন —
- ছুতার
- নৌকা নির্মাতা
- কামার
- অস্ত্র নির্মাতা
- তালা-চাবি প্রস্তুতকারক
- স্বর্ণকার
- কুমোর
- মূর্তি শিল্পী
- মুচি
- রাজমিস্ত্রি
- ঝুড়ি, মাদুর ও ঝাড়ু প্রস্তুতকারক
- ঐতিহ্যবাহী পুতুল ও খেলনা নির্মাতা
- নাপিত
- মালাকার
- ধোপা
- দর্জি
- মাছ ধরার জাল প্রস্তুতকারক
- শিল-নোড়া প্রস্তুতকারক
- তাঁতি
- পাথর শিল্পী
পিএম বিশ্বকর্মা যোজনা কি কি ডকুমেন্টস লাগবে (PM Vishwakarma Yojana Documents Required)
পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলি প্রয়োজন হয় –
- আধার কার্ড
- আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- ব্যাংক পাসবুক
- পাসপোর্ট সাইজ ছবি
- পেশা বা কাজের প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
পিএম বিশ্বকর্মা যোজনা অনলাইন আবেদন পদ্ধতি (PM Vishwakarma Yojana Apply Online)
Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে যান
প্রথমে PM Vishwakarma Portal ওয়েবসাইটে ভিজিট করুন।
Step 2: Login অপশনে ক্লিক করুন
হোমপেজ থেকে Login অপশন নির্বাচন করুন।
Step 3: CSC Login করুন
নিজের CSC ID ব্যবহার করে লগইন করতে হবে। চাইলে নিকটবর্তী CSC Center, গ্রাম পঞ্চায়েত বা পুরসভা থেকেও আবেদন করা যাবে।
Step 4: Aadhaar Verification করুন
আধার নম্বর, OTP ও আঙুলের ছাপের মাধ্যমে Aadhaar e-KYC সম্পূর্ণ করতে হবে।
Step 5: আবেদন ফর্ম পূরণ করুন
আবেদনকারীর নাম, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর ও ব্যাংকের তথ্য সঠিকভাবে ফর্মে পূরণ করতে হবে।
Step 6: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, ছবি ও অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
Step 7: আবেদন জমা করুন
সব তথ্য ভালোভাবে যাচাই করে Final Submit অপশনে ক্লিক করুন।
Step 8: আবেদন যাচাই করা হবে
গ্রাম পঞ্চায়েত বা জেলা স্তর থেকে আবেদন যাচাই করা হবে।
Step 9: সার্টিফিকেট ও আইডি কার্ড ডাউনলোড করুন
আবেদন অনুমোদিত হলে পোর্টাল থেকে Digital ID Card ও Certificate ডাউনলোড করা যাবে।
Step 10: Reference Number সংরক্ষণ করুন
আবেদন সফল হলে একটি Reference Number পাওয়া যাবে, যা ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস চেক করার কাজে লাগবে।
পিএম বিশ্বকর্মা যোজনার আবেদন স্ট্যাটাস চেক (PM Vishwakarma Yojana Status Check)
Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে যান
প্রথমে PM Vishwakarma Portal ওয়েবসাইটে ভিজিট করুন।
Step 2: Login করুন
হোমপেজ থেকে Login অপশনে ক্লিক করে লগইন করুন।
Step 3: Application Status অপশনে ক্লিক করুন
লগইন করার পর Application Status অপশন নির্বাচন করুন।
Step 4: প্রয়োজনীয় তথ্য দিন
নিজের মোবাইল নম্বর বা Application ID লিখুন।
Step 5: স্ট্যাটাস দেখুন
এরপর আপনার আবেদন Approved, Pending বা Rejected হয়েছে কিনা তা দেখতে পারবেন।
পিএম বিশ্বকর্মা যোজনা বেনিফিসিয়ারি লিস্ট ২০২৬
PM Vishwakarma Yojana Beneficiary List 2026-এ এই স্কিমের যোগ্য কারিগরদের তথ্য প্রকাশ করা হয়। যেসব আবেদনকারী পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করেছেন, তাঁদের তথ্য eShram Portal-এর মাধ্যমে যাচাই করে এই তালিকায় যুক্ত করা হয়। পশ্চিমবঙ্গের আবেদনকারীরাও অনলাইনে জেলা ও পেশা অনুযায়ী বেনিফিসিয়ারি তালিকা দেখতে পারবেন।
বেনিফিসিয়ারি লিস্টে কী কী তথ্য থাকে ?
এই তালিকায় সাধারণত নিচের তথ্যগুলি দেখা যায় –
- রাজ্যের নাম
- জেলার নাম
- আবেদনকারীর পেশা
- লিঙ্গ
- বয়স
- কারিগরি কাজের ধরন
কিভাবে PM বিশ্বকর্মা যোজনা লিস্ট দেখবেন ?
Step 1: eShram Portal-এ যান
প্রথমে eShram Portal ওয়েবসাইটে ভিজিট করুন।
Step 2: eShram Data Access অপশনে ক্লিক করুন
হোমপেজ থেকে “eShram Data Access” অপশন নির্বাচন করুন।
Step 3: প্রয়োজনীয় তথ্য নির্বাচন করুন
নিজের State, District, Gender ও Occupation নির্বাচন করুন।
Step 4: Preview & Download অপশনে ক্লিক করুন
সব তথ্য দেওয়ার পর “Preview & Download” বাটনে ক্লিক করুন।
Step 5: PDF Download করুন
এরপর বেনিফিসিয়ারি লিস্ট PDF বা CSV ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।
নিজের নাম কিভাবে চেক করবেন ?
বর্তমানে অনলাইনে সরাসরি নিজের নাম সার্চ করে দেখা যায় না। তবে নিকটবর্তী CSC Center, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিস থেকে আবেদনকারীরা নিজেদের নাম যাচাই করতে পারবেন।
পিএম বিশ্বকর্মা যোজনা লোন ক্যালকুলেটর
পশ্চিমবঙ্গে পিএম বিশ্বকর্মা যোজনার গুরুত্ব (Importance of PM Vishwakarma Yojana in West Bengal)
পশ্চিমবঙ্গে এখনও বহু পরিবার ঐতিহ্যবাহী কারিগরি ও হস্তশিল্পের কাজের সঙ্গে যুক্ত। তাই পিএম বিশ্বকর্মা যোজনা ( PM Vishwakarma Yojana 2026) রাজ্যের কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ শিল্পী, হস্তশিল্প কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বনির্ভর কাজের সঙ্গে যুক্ত মানুষরা আধুনিক প্রশিক্ষণ, কম সুদে ঋণ ও আর্থিক সহায়তা পাচ্ছেন।
এছাড়াও নতুন যন্ত্রপাতি কেনার টাকা ও ব্যবসা বাড়ানোর সুযোগ পাওয়ায় অনেক কারিগর নিজেদের কাজকে আরও উন্নত করতে পারছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি এবং ছোট ব্যবসাকে শক্তিশালী করতে পিএম বিশ্বকর্মা যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পিএম বিশ্বকর্মা যোজনার হেল্পলাইন নম্বর (PM Vishwakarma Yojana Helpline Number)
| পরিষেবা | তথ্য |
|---|---|
| Official Website | pmvishwakarma.gov.in |
| Login Portal | PM Vishwakarma Login |
| Application Mode | Online / CSC Center |
| More Scheme | Click Here |
একনজরে প্রয়োজনীয় প্রশ্নোত্তর :
Q1 : পিএম বিশ্বকর্মা যোজনাতে কত টাকা লোন পাওয়া যায় ?
Ans : এই প্রকল্পে মোট ₹3 লাখ পর্যন্ত ঋণ পাওয়া যায়।
Q2 : পিএম বিশ্বকর্মা যোজনাতে সুদের হার কত ?
Ans : সুদের হার মাত্র ৫%।
Q3 : পিএম বিশ্বকর্মা যোজনাতে পশ্চিমবঙ্গের মানুষ কি আবেদন করতে পারবেন ?
Ans : হ্যাঁ, পশ্চিমবঙ্গের যোগ্য কারিগররা আবেদন করতে পারবেন।
Q4 : পিএম বিশ্বকর্মা যোজনাতে Tool Kit Incentive কত ?
Ans : ₹15,000 পর্যন্ত সহায়তা দেয়।