
Banglar Yuva Sathi Scheme : বাংলার যুব সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন উদ্যোগ, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ₹১৫০০ করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রায় ৩০ লক্ষ যুবক-যুবতী এই স্কিমে উপকৃত হবেন। ২১ থেকে ৪০ বছর বয়সী যোগ্য প্রার্থীরা এই প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পেয়ে চাকরির প্রস্তুতি ও কর্মসংস্থানের সুযোগ খুঁজতে আর্থিক সহায়তা পাবেন।
যুব সাথী প্রকল্প কী ? (Banglar Yuva Sathi Scheme)
যুব সাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি কল্যাণমূলক প্রকল্প, যা রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য চালু করা হয়েছে। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো চাকরি খোঁজার সময় যুবসমাজকে আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা অর্থনৈতিক চাপ ছাড়াই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
বাংলার যুব সাথী প্রকল্প (Banglar Yuva Sathi Scheme)
| বিষয় | তথ্য |
| প্রকল্পের নাম | বাংলার যুব-সাথী (Banglar Yuba Sathi Scheme) |
| রাজ্য | West Bengal |
| সুবিধাভোগী | বেকার যুবক ও যুবতী |
| মাসিক আর্থিক সহায়তা | ₹১,৫০০ |
| আবেদন পদ্ধতি | Online |
| কবে চালু হতে পারে | ১৫ আগস্ট, ২০২৬ |
| সর্বোচ্চ মেয়াদ | ৫ বছর |
| বাজেট বরাদ্দ | ₹৫,০০০ কোটি (২০২৬-২৭) |
যোগ্যতা (Banglar Yuva Sathi Scheme Eligibility Criteria)
Banglar Yuva Sathi Scheme-এ আবেদন করার জন্য প্রার্থীদের নিচের শর্তগুলি পূরণ করতে হবে:
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আবেদনকারীর বয়স সাধারণত ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সাধারণত মাধ্যমিক পাশ
- যারা ইতিমধ্যেই অন্য কোনো সরকারি বেকার ভাতা বা সামাজিক ভাতা পাচ্ছেন, তারা এই প্রকল্পের জন্য অযোগ্য হতে পারেন
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents for Banglar Yuva Sathi)
- মাধ্যমিক পাশের সার্টিফিকেট
- বয়সের প্রমাণপত্র (Aadhaar / Birth Certificate)
- আধার কার্ড
- ভোটার কার্ড / রেশন কার্ড
- ব্যাংক অ্যাকাউন্ট (DBT-এর জন্য)
- মোবাইল নম্বর (OTP যাচাইয়ের জন্য)
Banglar Yuva Sathi Scheme-এর সুবিধা
- প্রতি মাসে ₹1,500 আর্থিক সহায়তা
- টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা
- চাকরি খোঁজার সময় আর্থিক সাপোর্ট
- রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর করার উদ্যোগ
আবেদন পদ্ধতি (Banglar Yuva Sathi Application Process)
বর্তমান তথ্য অনুযায়ী এই প্রকল্পটি অনলাইনে আবেদন করা যাবে। এই প্রকল্পের সম্ভাব্য ধাপগুলি হলো :
- নির্দিষ্ট সরকারি পোর্টালে প্রবেশ (ভবিষ্যতে লিংক দেওয়া হবে)
- মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন
- প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড
- আবেদন সাবমিট
স্কলারশিপের টাকা কত ?
বাংলার যুব সাথী প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে ₹১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে । এই ভাতা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতিতে জমা করা হবে ।
Banglar Yuva Sathi Scheme পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। চাকরির প্রস্তুতির সময় আর্থিক সমস্যায় পড়া বহু যুবসমাজের জন্য প্রতি মাসে ₹১,৫০০ টাকার ভাতা নিঃসন্দেহে বড় ভরসা হয়ে উঠতে পারে।
যদিও এই প্রকল্পটি কার্যকর হবে ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে, তবুও আগামভাবে এর যোগ্যতা, শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানা থাকলে ভবিষ্যতে আবেদন করতে সুবিধা হবে। এই প্রকল্প সংক্রান্ত সর্বশেষ আপডেট, আবেদন লিংক ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
Banglar Yuva Sathi Scheme 2026 : প্রশ্ন ও উত্তর
Q1: যুব সাথী প্রকল্পে মাসে কত টাকা পাওয়া যায় ?
Ans : যোগ্য প্রার্থীরা এই প্রকল্পে প্রতি মাসে ₹১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।
Q2 : যুব সাথী প্রকল্প 2026-এর আবেদন কবে শুরু হবে ?
Ans : এই প্রকল্পটি ১৫ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। আবেদন প্রক্রিয়া সম্ভবত ওই তারিখের পর শুরু হবে।
Q3 : General Category-এর প্রার্থীরা কি যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন ?
Ans : হ্যাঁ। General, SC, ST ও OBC—সব ক্যাটাগরির প্রার্থীরাই যোগ্য হলে আবেদন করতে পারবেন।
Q4 : যুব সাথী প্রকল্পে কি কোনো আয়ের সীমা আছে ?
Ans : ২০২৬ সালের জন্য এখনো পারিবারিক আয়ের নির্দিষ্ট সীমা ঘোষণা করা হয়নি। অফিসিয়াল নোটিফিকেশন এলে বিস্তারিত জানা যাবে।
Q5 : যুব সাথী প্রকল্প কি সরকারি প্রকল্প ?
Ans : হ্যাঁ। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি যুবকল্যাণমূলক প্রকল্প।