পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এ বছরের উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ প্রকাশের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন, তারা অনেক দিন ধরেই উদ্বেগের সাথে এই মুহূর্তের অপেক্ষা করছেন।
WBCHSE-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, HS Result 2026 প্রকাশ পাবে ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১১টায়।

HS Result 2026 – একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
| বিষয় | বিবরণ |
|---|---|
| পর্ষদের নাম | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) |
| পরীক্ষার নাম | উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ (Class 12) |
| রেজাল্ট প্রকাশের তারিখ | ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার) |
| রেজাল্ট প্রকাশের সময় | সকাল ১১:০০ টা |
| সরকারি ওয়েবসাইট | result.wb.gov.in |
| মোট পরীক্ষার্থী | ৬,৩৫,৮৬৪ জন |
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কবে দেবে? (HS Result Date 2026)
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের অফিশিয়াল বিজ্ঞপ্তি নম্বর L/PR/198/2026 এবং পরবর্তী L/PR/204/2026 (তারিখ: ০৮/০৫/২০২৬)-এর মাধ্যমে জানিয়েছে যে :
- ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশ পাবে।
- সকাল ১০:৩০ মিনিটে সল্টলেক বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।
- বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন।
এ বছর মোট ৬,৩৫,৮৬৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
অনলাইনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবেন? (How to Check HS Result 2026)
রেজাল্ট দেখার জন্য নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: সরকারি রেজাল্ট ওয়েবসাইট result.wb.gov.in-এ যান।
ধাপ ২: আপনার রোল নম্বর (৬ সংখ্যা) সঠিকভাবে লিখুন।
ধাপ ৩: আপনার রেজিস্ট্রেশন নম্বর (১০ সংখ্যা) দিন।
ধাপ ৪: “Submit” বা “Get Result” বাটনে ক্লিক করুন।
ধাপ ৫: আপনার মার্কশিট স্ক্রিনে দেখা যাবে। চাইলে PDF হিসেবে ডাউনলোড করে রাখুন।
নতুন সেমেস্টার পদ্ধতি কী? (WBCHSE Semester System)
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে WBCHSE একটি আধুনিক সেমিস্টার-ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালু করেছে। এটি আগের বার্ষিক পরীক্ষার ধারা পরিবর্তন করেছে।
নতুন পদ্ধতিতে দুই বছরের উচ্চমাধ্যমিক পাঠ্যক্রমকে ৪টি সেমিস্টার ভাগ করা হয়েছে:
- সেমিস্টার ১ ও ২ → একাদশ শ্রেণি (বিদ্যালয় স্তরে মূল্যায়ন)
- সেমিস্টার ৩ ও ৪ → দ্বাদশ শ্রেণি (বোর্ড পরীক্ষা)
চূড়ান্ত উচ্চমাধ্যমিক ফলাফল ও সার্টিফিকেট সেমেস্টার ৩ ও ৪-এর মিলিত নম্বরের উপর নির্ভর করে।
সেমিস্টার ৩ বনাম সেমিস্টার ৪ – পার্থক্য কী?
| বিষয় | সেমিস্টার ৩ (সেপ্টেম্বর পরীক্ষা) | সেমিস্টার ৪ (ফেব্রুয়ারি পরীক্ষা) |
|---|---|---|
| পরীক্ষার ধরন | MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) | SAQ ও বর্ণনামূলক প্রশ্ন (DQ) |
| উদ্দেশ্য | বিশ্লেষণী ক্ষমতা যাচাই | গভীর ধারণা ও লেখার দক্ষতা যাচাই |
| পরীক্ষার তারিখ | ৮–২২ সেপ্টেম্বর ২০২৫ | ১২–২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
| ফলাফল প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৫ | ১৪ মে ২০২৬ |
উভয় সেমিস্টাররের নম্বর মিলিয়ে চূড়ান্ত উচ্চমাধ্যমিক ফলাফল তৈরি হয়।
পাসের মানদণ্ড কী? (HS Passing Criteria)
WBCHSE উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করতে হলে শিক্ষার্থীকে ন্যূনতম ৩০% নম্বর পেতে হবে। এই নিয়মটি আলাদাভাবে প্রযোজ্য:
- তত্ত্বীয় পেপার (Theory Paper)-এ ন্যূনতম ৩০%
- প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট অংশেও ন্যূনতম ৩০%
যদি কোনো একটি অংশে ৩০%-এর কম পাওয়া যায়, তাহলে মোট নম্বর বেশি হলেও পাস হিসেবে গণ্য হবে না।
গ্রেডিং সিস্টেম ২০২৬ (HS Grading System)
| নম্বরের পরিসর | গ্রেড | মন্তব্য |
|---|---|---|
| ৮০–১০০ | A+ | অসাধারণ (Excellent) |
| ৬০–৭৯ | A | খুব ভালো (Very Good) |
| ৪৫–৫৯ | B | ভালো (Good) |
| ৩০–৪৪ | C | সন্তোষজনক (Satisfactory) |
| ৩০-এর নিচে | D | অকৃতকার্য (Disqualified) |
বিগত বছরের উচ্চমাধ্যমিক ফলাফল (HS Previous Year Results)
| বছর | পরীক্ষার্থী | রেজাল্টের তারিখ | পাসের হার |
|---|---|---|---|
| ২০২৬ | ৬,৩৫,৮৬৪ | ১৪ মে | প্রকাশ পায়নি |
| ২০২৫ | ৫,০৮,৪৪৩ | ৭ মে | ৯০.৭৯% |
| ২০২৪ | ৭,৫৫,৩২৪ | ৮ মে | ৮৯.৯৮% |
| ২০২৩ | ৮,২৪,৮৯১ | ২৪ মে | ৮৯.৩০% |
| ২০২২ | ৭,২০,৮৬২ | ১০ জুন | ৮৮.৪৪% |
| ২০২১ | ৮,১৯,২০২ | ২২ জুলাই | ৯৭.৭০% |
পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ১৪ মে ২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। WBCHSE-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১১টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর আগে থেকে প্রস্তুত রাখুন, এবং সরকারি ওয়েবসাইট result.wb.gov.in-এ গিয়ে রেজাল্ট চেক করুন।
একনজরে প্রয়োজনীয় প্রশ্নোত্তর : – HS Result 2026
প্রশ্ন ১: উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৬ কখন প্রকাশ পাবে ?
উত্তর : ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১১:০০ টায়।
প্রশ্ন ২: মার্কশিটে কি সেমিস্টার ৩ ও ৪-এর নম্বর আলাদাভাবে দেখাবে ?
উত্তর: হ্যাঁ, নতুন সেমেস্টার পদ্ধতিতে অনলাইন মার্কশিটে সেমেস্টার ৩ ও ৪-এর নম্বর আলাদাভাবে দেখানো হবে, পাশাপাশি চূড়ান্ত সামগ্রিক স্কোর ও গ্রেড উল্লেখ থাকবে।
প্রশ্ন ৩: পুরনো পদ্ধতির (Non-Semester) শিক্ষার্থীরাও কি রেজাল্ট দেখতে পারবেন?
উত্তর: হ্যাঁ, পুরনো ও নতুন — উভয় পদ্ধতির জন্য আলাদা লিঙ্ক থাকবে।
প্রশ্ন ৪: মার্কশিটে ভুল থাকলে কী করব?
উত্তর: অনলাইন রেজাল্ট প্রাথমিক তথ্যের জন্য। কোনো ভুল দেখলে দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, অফিশিয়াল হার্ড কপি মার্কশিট আসার আগেই।
প্রশ্ন ৫: চূড়ান্ত HS ফলাফল কীভাবে হিসাব হয়?
উত্তর: WBCHSE-এর নিয়মে সেমিস্টার ৩ (তত্ত্বীয়/প্র্যাকটিক্যাল) ও সেমিস্টার ৪ (তত্ত্বীয়/প্র্যাকটিক্যাল)-এর নম্বর মিলিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি হয়।